ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেপরোয়া গতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন আর এই ঘটনা মাদারীপুর-শরীয়তপুর শেখ হাসিনা মহাসড়কে। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর শহরের পৌর শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ও তার স্ত্রী ফারজানা একই মোটরসাইকেলে কর্মস্থল শরীয়তপুর থেকে বরিশাল যাচ্ছিলেন। তারা মাদারীপুর শহরের পৌর শিশু পার্কের সামনে আসার পর অপর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে পড়ে গেলে ট্রাকচালক দ্রুত পালিয়ে যাওয়ার সময় সামনে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার শাকিল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।