বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১২

গলাকাটা লাশ উদ্ধার এক নারীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীর গলাকাটা লাশ ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা রাজধানীর বাড্ডায়।
রোববার রাত ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম আফরোজা (৩২)।
জানা যায়, উত্তর বাড্ডার ভাড়া বাসার মেঝেতে ওই নারীর রক্তাক্ত লাশ পড়েছিল। আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান তার স্বামী। পরে পুলিশে খবর দেন।
বাড্ডা থানার ওসি জনাব, আবুল কালাম আজাদ বলেন, রাত ১০টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় এবং হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। হত্যার রহস্য জানতে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।