রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৬

লাশ উদ্ধার এক ব্যক্তির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুদিন ধরে নিখোঁজ থাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ষাট বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটার খালে কচুরিপানার নিচে লালচাঁন শেখ নামে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, দুদিন ধরে লালচাঁনকে তাদের চোখে পড়েনি। তার স্ত্রী-সন্তান না থাকায় কেউ খোঁজও নেননি। বিকেল ৩টার দিকে চৌকিঘাটার সামনে খালে কচুরিপানার নিচে একজন মানুষের দুটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লালচাঁনের ভাতিজা লাশ শনাক্ত করেন।
ভাঙ্গা থানার ওসি জনাব, সেলিম রেজা বলেন, তাদের ধারণা একদিন আগে পানিতে পড়ে লালচাঁনের মৃত্যু হয়েছে। সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কারো প্রতি কোনো সন্দেহ প্রকাশ করা হয়নি।