শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২১

দুইজন গ্রেফতার ডাকাতির প্রস্তুতিকালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাত দলের দুই সদস্যকে হবিগঞ্জে মাধবপুর উপজেলায় গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার আদাঐর গ্রামের রাস্তায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দলটি।
মাধবপুর থানার ওসি জনাব, আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির নেতৃত্বে এক দল পুলিশ রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে তিন টি রামদা, ১টি চাপাতি, ১টি ধারালো ছুরি এবং ২টি বাঁশরে হাতলযুক্ত ফিকল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা হাওরে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত মোঃ কাজল মিয়া ও রিপন ঘোষকে রবিরার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।