শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

একজনকে গলা কেটে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ বিক্রির টাকা লুটে নিতে বাগেরহাটের চিতলমারীতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭০) নামে এক মৎস্য ঘের মালিককে গলা কেটে হত্যা করেছেন তার ঘেরে কর্মরত শ্রমিকরা। রোববার সকালে উপজেলার খিলিগাতী গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শৈলেন্দ্রনাথ চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
এর আগে শনিবার গভীর রাতে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার বাখেরগঞ্জ থেকে অপূর্ব মন্ডল (২৫) ও রোববার সকালে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে সুব্রত হালদার (৩২) নামে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।
আটক অপূর্ব মন্ডল ও সুব্রত হালদার মোড়েলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালি গ্রামের বাসিন্দা। তারা দুইজন গত বুধবার থেকে শৈলেন্দ্রনাথের বাড়িতে মৎস্য ঘেরের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এইচ এম কামরুজ্জামান খান বলেন, সকালে ওই গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশের ধান ক্ষেত থেকে শৈলেন্দ্রনাথের মরদেহ উদ্ধার করা হয়।