শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:২২

এক ছাত্রী নিহত, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাজধানীর মিরপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সামান্তা আক্তার (২০)। এ সময় সামান্তার বন্ধু নিলয় আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় শাহ আলী মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।