শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১১

সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি।

​​​​​​​
ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘনায় তিন তরুণ নিহত হয়েছেন বাগেরহাটের মোংলায়। বুধবার রাত ১২টার দিকে মোংলা উপজেলার মৌখালী ব্রিজ এলাকায় রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি মেলা থেকে রাতে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বলে পুলিশ জানায়।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফসানা নাঈমা হাসান জানান, ওই তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মোংলা থানার তদন্ত বিভাগের ওসি জনাব, বিকাশ চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।