শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১০

জাতীয় ভোটার দিবস পালিত নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। “মুজিব বর্ষের অঈীকার রক্ষা করবো ভোটাধিকার” এ স্লেগান সামনে রেখে ২ মার্চ বুধবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, উপজেলা সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব,উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজি রাশেদ মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা পাট কর্মকর্তা আঃ ছালাম,প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”