শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫১

নবাগত অফিসার ইনচার্জের বারহাট্টায় যোগদান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ লুৎফুল হক যোগদান করেছেন নেত্রকোণার বারহাট্টায়। তিনি ১৮-০২-২০২২ ইং তারিখ রোজ- শুক্রবার বারহাট্টা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে তার উপর অর্পিত দায়িত্বভার গ্রহণ করেন।
ইতিপূর্বে তিনি ময়মনসিংহ ডিআইজি অফিসে ইন্সপেক্টর ক্রাইম পদে কর্মরত ছিলেন। শিক্ষা জীবনে তিনি ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
তার গ্রামের বাড়ী শেরপুর জেলার নকলা উপজেলার নারায়নখলা গ্রামে। তিনি নারায়ণখলা গ্রামের অবসর প্রাপ্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ নূরুল হকের ছেলে।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ লুৎফুল হক বলেন, বারহাট্টা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি বারহাট্টাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”