শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৮

হ্যান্ড ট্রলি উল্টে নেত্রকোণার কেন্দুয়ায় চালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হ্যান্ড ট্রলি উল্টে নেত্রকোণার কেন্দুয়ায় শাকিল (২৫) নামে এক চালক নিহত হয়েছে।
এই ঘটনাটি রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের ভঙ্গানিয়া এলাকায় ঘটে।
নিহত চালক শাকিল মিয়া জামালপুর সদর উপজেলার নামা কছুন্দুরা গ্রামের ইমান আলীর ছেলে।
কেন্দুয়া থানা ওসি জনাব, কাজী শাহনেওয়াজ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গাছে ডুম বোঝাই করে নিহত চালক শাকিল মিয়া জামালপুর থেকে সাহিতপুর বাজারে আসছিলেন। ভঙ্গানিয়া মোড় এলাকায় পৌঁছলে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে সে ট্রলির চাপা পড়ে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”