শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫১

ধর্ষণের কারণে একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজধানীর কাফরুলে শওকত শিকদার (৫৫) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে গৃহশিক্ষক শওকতকে আটক করা হয়েছে।
এর আগে, শনিবার দিবাগত রাত ১০টার দিকে কাফরুল থানাধীন মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। রাতেই শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছে।
এ বিষয়ে কাফরুল থানার ওসি জনাব, হাফিজুর রহমান বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযুক্ত গৃহশিক্ষক শওকতকে আটক করা হয়েছে। পরে ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।