শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫১

অধ্যাপক ডঃ মোঃ আবদুস সাত্তার মন্ডলকে সংবর্ধনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অধ্যাপক ড. মোঃ আবদুস সাত্তার মণ্ডলকে রাষ্ট্রীয় সম্মাননা “একুশে পদক ২০২২” সংবর্ধনা প্রদান করা হয়েছে, তিনি দেশের বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ, গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম (নুরু মন্ডল) এর সভাপতিত্বে ও কৃষিবিদ অরুণ কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর ইমেরিটাস অধ্যাপক ডঃ মোঃ আবদুস সাত্তার মন্ডল।
সম্মানিত অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর অসীম কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইমুদ্দিন মন্ডল, আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ওমর ফারুক ডাবলু, কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা, সাবেক প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা সহ আরো অনেকে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্লা।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”