শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২

এক বৃদ্ধ নিহত ট্রাক্টরের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক্টরের ধাক্কায় মছির উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন আর এই ঘটনা নওগাঁর মান্দায়। নিহত মছির উদ্দিন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। শুক্রবার বেলা ১২টার দিকে জোতবাজার-বান্দাইখাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।