শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৫

ধর্ষণের অভিযোগ এক স্কুলছাত্রীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে সেলাই কাজ শেখানোর কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে এক টেইলার্স মালিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের জিনিয়া বাজারে এই ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানায়, শনিবার দুপুরে সেলাইকাজ শেখানোর কথা বলে ওই ছাত্রীকে তার দোকানে ডেকে নিয়ে যান টেইলার্স মালিক। পরে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের অভিযোগে টেইলার্স মালিককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাতে ভুক্তভোগীর বাবা রশিদ মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি জানান, গ্রেপ্তার আসামিকে আজ রবিবার আদালতে সোপর্দ করা হবে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।