শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

এক ভ্যানচালকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাগেরহাটে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বাগেরহাট সদর উপজেলার রণজিতপুর গ্রামের একটি কলাবাগান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত দোলোয়ার হোসেন বাগেরহাট সদর উপজেলার ভট্টে-কনকপুর গ্রামের ইলাল নিকারীর ছেলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কে এম আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ চন্দ্রমহল ইকোপার্ক থেকে ২০০ গজ দূরে একটি কলাবাগান থেকে ওই ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। পরে মৃত্যু নিশ্চিত করে কলাবাগানে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।