ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল মোস্তফা হাওলাদার নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী শঙ্কর মিত্র আহত হয়েছেন। সোমবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।