শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০১

একজন গ্রেফতার টাকা ছিনতাইয়ের কারনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা সালেহা খাতুনের টাকা ছিনতাই করার সময় কালু নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ আর এই ঘটনা মেহেরপুরে।
বুধবার দুপুরের দিকে শহরের স্টেডিয়াম পাড়ার প্রগতি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহা খাতুন মেহেরপুর প্রধান ডাকঘরে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় কালু ও রুবেল নামের দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় বেগম সালেহারের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। পরে মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখার এসআই সোহেল এবং এসআই ইব্রাহীম স্থানীয়দের সহায়তায় কালুকে আটক করতে পারলেও পালিয়ে যায় রুবেল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহ দ্বারা খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটক কালুর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক অপর আসামি রুবেলকে ধরতে ও টাকা উদ্ধার করতে পুলিশ মাঠে নেমেছে।