ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে চার দিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফের চালু হয় এই স্থলবন্দর।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হয়রানি, বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে না দেওয়া, ছয় মাস গাড়ির কাগজ বৈধ করাসহ বেশ কিছু দাবিতে আমদানি-রফতানিকারকদের বিভিন্ন সংগঠন আন্দোলনের ডাক দেওয়ায় ৩১ জানুয়ারি থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়। পরে বৃহস্পতিবার পরিবহন শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আমদানি-রফতানি চালুর সিদ্ধান্ত হয়।