রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৪

সড়ক দুর্ঘটনায় চারজন যাত্রীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের মতলবে চারজন নিহত হয়েছেন। চালকসহ নিহতরা ওই অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব দক্ষিণের আড়ং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, হাসপাতালে একজনকে মৃত এবং পাঁচজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আরো তিনজন মারা গেছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, মাইক্রোবাস সাইডে থাকলেও রং সাইডে অটোরিকশা চলে যাওয়ায় মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাস এবং সিএনজিচালিত আটোরিকশা জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।