শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫১

দুই যুবক গ্রেপ্তার ধর্ষণ মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঠাকুরগাঁওয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায়। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা রুহিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি জনাব, চিত্তরঞ্জন দেব নাথ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সোমবার মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের আরাজি দক্ষিণ বঠিনা গ্রামের হারাগাছ পাড়ায় নিজ বাসা থেকে কৌশলে তুলে নিয়ে গণধর্ষণ ও অমানবিক নির্যাতন চালায় সদর উপজেলা আকচা ইউনিয়নের কয়েকজন যুবক।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর বাবা রুহিয়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ করেন।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির মেডিক্যাল টেস্ট করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।