শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩০

নিহত একজন, দুই পক্ষের সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই দলের সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গোবিন্দ সরকার। তিনি জানান, পুনরায় সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।