ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩০টি স্বর্ণের বারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের নিরাপত্তাকর্মী ও এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিমানবন্দরের এপ্রন সাইড থেকে বিমান নিরাপত্তা কর্মী ইব্রাহীম খলিলকে প্রথমে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি গোল্ডবার উদ্ধার করা হয়৷ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে সৌদি প্রবাসী যাত্রী কামাল উদ্দীনের পরিচয় নিশ্চিত হয়ে তাকেও আটক করে পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জনাব, মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান।