ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফলনশীল ধানের ফসলি জমিতে পটুয়াখালীর বাউফলে ড্রেন কাটা নিয়ে বিরোধ। উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে।
জমির মালিকদের জিজ্ঞেস না করেই বিনা কারনে ফসলি জমি নষ্ট করে ড্রেন কেটেছে প্রতিপক্ষরা এবং সেই বিষয় বিচার দাবি করে জমির মালিক নুরুল হক কাছিপাড়া ইউনিয়ন আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নুরুল হক বলেন, আমি সহ মোট তিনজন এই জমির মূল মালিক। প্রতিপক্ষরা কোন ওয়ারিশও না, তারা আমাদের প্রতিবেশী। কিন্তু, কোনো কারন ছাড়াই আমাদের জিজ্ঞেস না করে ধানের ফলনশীল খেতের মাঝখান দিয়ে ড্রেন কেটেছে। ড্রেনটি প্রায় দেড় ফুট গভীর ও ১৫০ মিটার লম্বা।
এ বিষয় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত দুই ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হাওলাদারকে সঠিক পর্যবেক্ষনের জন্য দ্বায়িত্ব দেয়া হয়েছে। আগামী শনিবার অভিযুক্ত ওই দুই ব্যাক্তিকে গ্রাম্য আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ঘটনার সাক্ষ্য প্রমান পেলে নিয়মানুযায়ী বিচার করা হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”