বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৩

অর্ধগলিত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জের ছাতকে ধানক্ষেত থেকে খুশি আক্তার (১৬) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গৌরিপুর গ্রামের কবির আহমদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর থেকে নিখোঁজ ছিল খুশি। ওই দিনই ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।
ছাতক থানার ওসি জনাব, মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।