রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৬

প্রায় ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ৩ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আর এই জরিমানার কারণ বাসে অতিরিক্ত ভাড়া আদায়। গতকাল সোমবার সন্ধ্যায় বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। ৩২২টি গণপরিবহনের মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে।
বিআরটিএর চেয়ারম্যান জনাব, নূর মোহাম্মদ মজুমদার এবং বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) জনাব, মো. সরওয়ার আলম, উপপরিচালক (এনফোর্সমেন্ট) জনাব, মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা ও তদারকি করেন।