শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫০

আটক একজন তিন কেজি আইস মাদকসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ কেজি ভয়ঙ্কর মাদ্রকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথসহ আবদুল লতিফ (৬৪) নামের এক রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফে আটক করেছে র‍্যাব।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার আলিয়াবাদের শাপলা চত্বরের আল মদিনা গ্লাস এন্ড হার্ডওয়ার স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা লতিফ পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলিয়াবাদের জহুর উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করে। তিনি মৃত তাজু মুল্লুকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ওইসব উদ্ধার করা হয়।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, আবদুল্লাহ মোহাম্মদ শেথ সাদী বলেন, সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে আসামিকে টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছে।