বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৮

পানিতে পড়ে শিশুর মৃত্য পটুয়াখালীর মির্জাগঞ্জে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উত্তর সুবিদখালী (বটতলা) গ্রামের মো: সাফায়েত হোসেন নামে ৬ বছরের এক শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে আর এই ঘটনা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের। শনিবার (৭ আগস্ট) বেলা ১২.০০ টায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত সাফায়াত উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক জনাব, মো: ফিরোজ আলম জুয়েল’র একমাত্র ছেলে ও সুবিদখালী প্রি-ক্যাডেট নূরানী তালীমূল কুরআন মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র।
স্থানীয় সূত্রে যানা যায়, জনাব, মোঃ ফিরোজ আলম জুয়েল পরিবার নিয়ে উত্তর সুবিদখালী ভাড়া বাসায় থাকেন।
মো: সাফায়েত হোসেন বালুর মাঠে ফুটবল নিয়ে খেলতে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষন পর তার বাবা খোঁজ করতে গেলে মাঠের পাশে ডোবায় বল ভাসতে দেখে সেখানে নেমে খোঁজাখুজি শুরুকরে। এক পর্যায়ে সাফায়াতকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় আমড়াগাছিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব, মোঃ সুলতান আহমদ জানান, একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারের পশিাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”