ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপবৃত্তির টাকা নিয়ে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৪) ৫ বন্ধু মিলে গণধর্ষণ করেছে আর এই ঘটনা গোপালগঞ্জের মুকসুদপুরে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়ারচর গ্রামের কারিতাস ট্রেনিং স্কুলের পাশে বউবাজারচর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা ৫ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, শনিবার ওই কিশোরী উপবৃত্তির টাকা তোলার জন্য বাড়ি থেকে জলিরপাড় বাজার যায়। সেখান থেকে টাকা তোলার পর বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেলে বানিয়ারচর গ্রামের কৃষ্ণ কীর্তনীয়ার ছেলে কল্লোল কীর্তনীয়াসহ পাঁচ বন্ধু মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে পাঁচ ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
মুকসুদপুর থানার ওসি জনাব, আবু বকর মিয়া জানান, এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।