রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৭

৩ শিশুর মৃত্যু হয়েছে গোসল করতে নেমে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ শুক্রবার (৩০ এপ্রিল) পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে আর এই ঘটনা খাগড়াছড়ির পানছড়ি উপজলায়। সকালে উপজলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলো, সুমন ত্রিপুরার দুই সন্তান খুমরাম ত্রিপুরা, আব্রাহাম ত্রিপুরা এবং একই গ্রামের তপন ত্রিপুরা সন্তান প্রাণটি ত্রিপুরা।
পানছড়ি থানার ওসি জনাব, দুলাল হোসেন জানান, সকালে ওই তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে বের হয়। পরে ছড়া থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনা পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।