ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা বুঝিয়ে দিলেন প্রশাসক। পঞ্চগড় পৌরসভার অবসরকালীন ১৬ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে চার কোটি ২৯ লক্ষ ১৭ হাজার ৩১০ টাকার মধ্যে ২৫-২৬ অর্থ বছরের ৩ জন ও ২৬-২৭ চলতি অর্থ বছরের ১৩ জনের মাঝে তাদের সব বকেয়া পাওনা টাকা পরিশোধ করলেন পৌর প্রশাসক সীমা শারমিন।
পৌরসভার ইতিহাসে এবারই প্রথম একসাথে সব পাওনা টাকা পরিশোধ করা হয়েছে। প্রশাসক সীমা শারমিনের প্রচেষ্টায় এটা দ্রুত সম্ভব হয়েছে। সে জন্য ধন্যবাদ জানিয়েছেন অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা।
দীর্ঘদিনের অবসরকালীন আর্থিক পাওনা পরিশোধের মাধ্যমে পঞ্চগড় পৌরসভার ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর অপেক্ষার অবসান ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড় পৌরসভার হলরুমে তাঁদের হাতে পাওনা অর্থের চেক তুলে দেন প্রশাসক সীমা শারমিন।