সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৭

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে হত্যা করেছেন দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লায়। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব, তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাঁদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক কনস্টেবল নিহত হন।
তিনি আরও জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছেন পুলিশ।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।