সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৫

ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজার শহরের সৈকতপাড়া ও চন্দ্রিমা এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল রবিবার কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে মাংস, সবজি ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় দোকানে মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্যের উপস্থিতি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার এবং সঠিক ওজনে পণ্য কেনাবেচা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে কক্সবাজার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।