রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

ইয়াবাসহ কয়েকজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০০ পিস ইয়াবাসহ মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিনজনকে গ্রেফতার করেছেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আবিরপাড়া এলাকার ফরহাদ শেখ (৩৬), সন্তোষপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে আবিরপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোহাম্মদ আলী ওরফে সালমান (৪৫) এবং পশ্চিম রাজদিয়া এলাকার বাবু শেখ (২৬)।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব, মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল আবিরপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় সিহাব হোসেনের বেকারির দোকানের গলির রাস্তা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।