বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩০

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বরিশালের গৌরনদীতে। মানুষ মানুষের জন্য এই স্লোগানে হিউমান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন দিদার সরদার এর বাস্তবায়নে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদীতে, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউমিনিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ এস এম জুলফিকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উপদেষ্টা নির্মল হালদার।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী মন্ডল, সহকারী প্রধান শিক্ষক আলি আজিম খান পলাশ, সহকারী অধ্যাপক নাজনীন নাহার, আফসানা কুমকুম, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক পলাশ তালুকদার, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ তাসিন ইসলাম, সদস্য সচিব মোঃ মমিনুল ইসলাম,যুগ্ন আহবায়ক তিতুবালা, সদস্য ইসরাত জাহান তাইফা সহ গৌরনদী দী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সদস্যরা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”