মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩০

দুই প্রতিষ্ঠানকে জরিমানা, বরিশাল নগরীতে।

ডেইলি ক্রাইম বার্তা : ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বরিশাল নগরীর ওই দুই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মো. রায়হান উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারা অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া যেসব ব্যবসায়ী এখনো তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে।
নগরীতে ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। “জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”