রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৬

বিশেষ অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে গ্রেফতার। থানা-পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকসেবী, চোর ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব, মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিকের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, গ্রেফতার ১১ জনের মধ্যে পাঁচজন মাদকসেবী, দুইজন চোর, তিনজন পরোয়ানাভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার আসামি।