শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৯

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মিস্ত্রি নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে একজন সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় ওপরেই প্রাণ হারান তিনি।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঢাকা কদমতলী থানার উপপরিদর্শক এসআই মিঠুন মণ্ডল ঢাকা জুরাইন নবারন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।
আইনি প্রক্রিয়া শেষে রাত পোনে ১১টায় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তার শরীরের দু’পা ও পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।
তবে কে বা কারা, কী কারণে তাকে কুপিয়েছে এবং সে সেখানে কেন গিয়েছিল-তৎক্ষাণিকভাবে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেননি।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।