মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৪

অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ঢাকার কেরানীগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা, যানজট নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলাহপুরে এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং বিভিন্ন ধরনের দখল উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. উমর ফারুক।