ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে জিসান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাইজভান্ডার আমতলী এলাকার বাইস্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ছয় আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। আহত অপর পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রবিউল আলম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।