সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৭

কিশোর গ্যাং সন্দেহে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিশোর গ্যাং সদস্য সন্দেহে কুমিল্লায় আবারও ২৫৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. লুৎফর রহমান (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়। তাদের থেকে যাচাই-বাছাই করে ১৭৩ জনকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. লুৎফর রহমান (মিডিয়া) বলেন, পুলিশ সুপার জনাব, মো. আনিসুজ্জামানের নির্দেশে কুমিল্লা জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করেন। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার যেখানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।