রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু। ছেলের চিকিৎসা ও গার্মেন্টসের দোকানের মালামাল আনার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর জেলার শিবপুর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু জাফর মৃধা (৫৫) ও ছেলে অনিক মৃধার (১৪) গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নে।
জাফর মৃধা একজন ব্যবসায়ী। মির্জাগঞ্জ উপজেলা সদর সুবিদখালীতে তার একটি গার্মেন্টসের দোকান আছে এবং অনিক মৃধা মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার শিবপুর হাইওয়ে থানার ওসি জনাব, মো. শাকিল আহম্মেদ এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।