শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩০

রাষ্ট্রপতি, মাছের পোনা অবমুক্ত করলেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রুই জাতীয় মাছের পোনা বঙ্গভবনের সিংহ পুকুরে অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এসব মাছের পোনা অবমুক্ত করেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এ দিন সকালে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন রাষ্ট্রপতি।
এসময় বঙ্গভবনের পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস মাছের পোনা ছাড়া হয়। এর মধ্যে রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি এবং কালিবাউস ৪০ কেজি।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।