সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়ায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ ‎সোমবার সকালে ও গতকাল রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫), আরাফাত (১৬) ও অপরজন মোছা. খাদিজা খাতুন (৫২)। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার বাসিন্দা।
‎‎কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব, রইচ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।