সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২

মা ও ভাতিজিকে খুন এবং ছেলে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলের হাতে মা ও ৮ মাস বয়সি ভাতিজিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে কুমিল্লায়। এ সময় বাধা দিতে এলে বড় ভাবি রাবেয়া বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ভাবিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠায়।
নিহতরা হলেন, বড় শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার ৮ মাস বয়সি নাতনি।
আজ সোমবার সকাল সাড়ে ৮টায় দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ জনাব, মো. মনিরুজ্জামান।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ জনাব, মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শুনেছি ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তাকে গ্রেফতার করা হয়েছে।