সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩

হত্যা মামলার এক আসামির মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে, তিনি হবিগঞ্জ জেলা কারাগারে ছিলেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদিন (৪২) এর মৃত্যু হয়।
মৃত জয়নাল আবেদিন (৪২) জেলার নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার জনাব, মো. বিল্লাল উদ্দিন।
জেলার জনাব, মো. বিল্লাল উদ্দিন জানান, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ রোববার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।