শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৬

গাঁজাসহ একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছেন পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকার একটি স্যানিটারি টাইলস অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে নবীনগর-বাঞ্ছারামপুর-ফরীঘাট গামী পাকা সড়কে অভিযান চালায় পুলিশ।
এ সময় একটি প্রাইভেটকার থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম সামিন মিয়া (২১)। তিনি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বংশেরপাড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।