শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৫

ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাচার করে কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ৩ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট আনার সময় ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছেন বিজিবি।
আটক জোনায়েত (২৬) উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-সি-২, সুবলংকাটার বাসিন্দা নরু হোসেনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোনায়েত মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।