শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৭

অবৈধ বালু তোলায় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে বালু তোলায় বোরহানউদ্দিন তেঁতুলিয়া নদী থেকে একটি ড্রেজার ও বালু বহনে ব্যবহৃত একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছেন কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ড্রেজার ও বাল্কহেডসহ আটককৃতদের বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর এলাকা থেকে ভোলা সদরের ভেদুরিয়া কোস্ট গার্ডের হেফাজতে আনা হচ্ছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।