মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৭

গুলি করে এক যুবককে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা খুলনায়। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন পুলিশ।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা যায়নি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।