বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২২

মাদক কারবারি বিজিবির হাতে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক কারবারি বিজিবির হাতে গ্রেফতার। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় মাছ ধরার নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে বাংলাদেশে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি চালান জব্দ করেছেন বিজিবি। এ সময় দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।
গতকাল বুধবার হ্নীলা ইউনিয়নের স্লুইসগেট এলাকা থেকে এই চালানটি জব্দ করা হয়।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক, জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। শত প্রতিকূলতা সত্ত্বেও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বিজিবি।